পুরাতন মালদা ২১ মার্চ: মালদহ থানা প্রাঙ্গনে আয়োজিত হল মহিলাদের স্বনির্ভর করতে চেতনা স্কুলের অভিভাবকদের মধ্যে সেলাই মেশিন প্রদান কর্মসূচির। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ছিলেন এসপি প্রদীপ কুমার যাদব এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাউ অমিত কুমার ডিএসপি ডিএনটি আজারুদ্দিন খান মালদা থানার আইসি হিরক বিশ্বাস পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ প্রাক্তন পৌর পিতা বিভূতিভূষণ ঘোষ তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস সহ পুরাতন মালদা পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পুরাতন মালদা ব্লকের জনপ্রতিনিধিরা। উল্লেখ্য পুরাতন মালদা থানায় রয়েছে চেতনা স্কুল যা মালদা থানার মাধ্যমে পরিচালনা হয়। এছাড়াও ওই স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের স্বনির্ভর করতে গত ছয় মাস আগে সেলাই সেখানোর প্রশ্রিক্ষন দেওয়া শুরু হয়েছিল এবং আজ তা সুস্পন্ন হয়। এই ছয় মাসে অভিভাবকরা নিজের হাতে বিভিন্ন ধরনের সামগ্রী সেলাই করে তৌরি করেন। তাই মালদা থানার উদ্যোগে ও মালদা লাইনস ক্লাব হারমানির সহযোগিতায় ওই অভিভাবকদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়। এদিন উপস্থিত অতিথিরা সেলাই মেশিন প্রদান করেন।এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন এরকম এই উদ্যোগ কে সাধুবাদ জানান সুধু ওল্ড মালদা থানা নয় প্রত্যেকটি থানায় এই উদ্যোগ নেওয়া হোক তবে ভালো হবে পুলিশের এই ভূমকাই তিনিও ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী কেও স্যালুট জানাচ্ছি, বলেন তিনি।

