ফের বিপুল পরিমাণে অর্থ উদ্ধার মালদায়। কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার ৩৭ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ সেই বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ।
এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণে অর্থের সাথে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মজোমপুর থেকে হেরোইন সহ রয়েল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে সিআইডি।
এসটিএফ সূত্রে খবর এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত কিছুদিন আগেই মালদার গাজলে চলতি বছরের ৪ সেপ্টেম্বর জয়প্রকাশ সাহার বাড়ি থেকে ১কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার হয়। অভিযোগ উঠে আসে সেই টাকার উৎস বাংলাদেশে ফেনসিডিল কাফ সিরাপ পাচার।পার্শ্ববর্তী জেলা গঙ্গারামপুরের এক ব্যবসায়ী ফেনসিডিল পাচারের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হয়। সেই সূত্র ধরেই গাজোলে টাকা উদ্ধার হয়।ঠিক তারপরেই আবার টাকা উদ্ধার। এবার কালিয়াচকের নারায়নপুর এলাকা।
বিজেপির দক্ষিণ মালদা সংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন এই রাজ্যে কোন কর্মসংস্থান নেই সেই কারণেই এখন মাদকের কারবার করেই লোকে টাকা রোজগার করছে।
যদিও এই অভিযানের জন্য এসটিএফ কে ধন্যবাদ জানিয়েছে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু।

