মায়ের চোখের সামনে একই পরিবারের তিন শিশুর উপরে চিতাবাঘের হামলা ।গুরুতর যখম তিন শিশু।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বস্তি এলাকায়। জানা গেছে রবিবার সন্ধ্যা বেলা বাড়িতেই খেলছিল ওই তিন শিশু। আচকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি চিতা বাঘ। সে সময়ে বাড়ির উঠোনে খেলা করছিল তিনি শিশু। তাদের তিনজনের উপরই চিতা বাঘ ঝাঁপিয়ে পড়ে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে চিতা বাঘ নাকি সন্ধ্যা হলেই এই খাবারের সন্ধানে বের হয় এদিনও তাই করেছিল হয়তো ওই শিশু তিনজনকে দেখতে পেয়েই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই তিন শিশুকে এর পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুদের চিৎকারে ছুটে আসে গ্রামবাসীরা আর সেই ভয় পালিয়ে যায় বাঘ। চিতা বাঘের ভয়ে রীতিমতো এখন আতংক সৃষ্টি হয়েছে ওই গ্রামে।

