মানুষের মাথা থেকে বের হচ্ছে ধোয়া, ভাইরাল ধোয়া মানব

মৌমিতা দেবনাথ,
মানুষের মাথা থেকে বের হচ্ছে ধোয়া, ভাইরাল ধোয়া মানব
এ যেন কোন অবিশ্বাস্য ও কাল্পনিক ঘটনা। জলজ্যান্ত মানুষের মাথা থেকে বেরোচ্ছে ধোয়া। চোখে দেখলেও যা বিশ্বাস করা দায়। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ব্যক্তির ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তির মাথা থেকে বেরোচ্ছে ধোয়া। জানা গেছে গোলাম রব্বানী নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাটোরের বাসিন্দা। কিন্তু কেন এমন তার মাথা থেকে ধোয়া বেরোচ্ছে। জানা গেছে কাঁচা সুপারি দিয়ে পান খেলেই নাকি তার মাথা দিয়ে বের হয়ে ধোয়া। যা দেখে হতবাক চিকিৎসকেরাও। তারা জানাচ্ছেন কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানুষের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায় কিন্তু তাই বলে মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ওই ব্যক্তি এখন রীতিমত ভাইরাল তার সাথে সেলফি তুলতে এবং দেখা করতে ভিড় জমিয়েছে মানুষ। সকলে তার নাম দিয়েছে ধোয়া মানব।