নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে বাঁচানোর চেষ্টায় গায়ে আগুন লেগে আক্রান্ত শশুর।আচমকা গৃহবধুর গায়ে আগুন লেগে যায় আর তখনই তা দেখতে পেয়ে তাকে বাঁচানোর চেষ্টায় ছুটে আসে তার শশুর মশাই। গৃহবধূকে বাঁচাতে এসে গায়ে আগুন লেগে আক্রান্ত হন শশুর মশাই। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের গোপালপুর ফুলবাগান এলাকায়। পরিবার সূত্রে জানা যায় জাহিমা বিবি নামে ওই গৃহবধূ মানসিক ভারসাম্যহীন। তার গায়ে এ দিন হঠাৎ দিন আগুন লেগে যায় আর তা দেখতে পেয়ে বৌমাকে বাঁচানোর চেষ্টায় ছুটে আসেন শ্বশুরমশাই। গুরুতর যখন অবস্থায় দুজনকেই শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয় যে ওই গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক এরপর তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় আর আক্রান্ত শশুর মশাই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে ওই গৃহবধূ নিজে থেকে গায়ে আগুন লাগিয়েছে নাকি এটি কোন দুর্ঘটনা তা বুঝতে পারছে না পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় জুড়ে।

