মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর

মৌমিতা দেবনাথ
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর
জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে ঘনিয়ে এলো মৃত্যু। হাতির হানায় মৃত্যু হল পরীক্ষার্থীর।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ এ। জানা গেছে আজ পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি হাতির সামনে পরে এক ছাত্র। বাবার সাথেই বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল সে। হাতির সামনে পড়া মাত্রই সে পালাতে যায় কিন্তু শেষ রক্ষা হলো না পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় তখনই পা দিয়ে তাকে পিষে হাতি জঙ্গলে ঢুকে যায়। এরপর তরিঘড়ি তাকে এলাকাবাসিরা মিলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই প্রথম নয় রাজ্যে হাতির হানায় ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। হাতির তাণ্ডব প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন।