এখন নতুন ভাইরাস চোখ রাঙাচ্ছে । এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক অদ্ভুত আচরণ করবে মানুষ । কি কি উপসর্গ দেখা যায় । এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত বলতে চলেছি । আমেরিকায় এখন নতুন বিপদের নাম জম্বি ড্রাগ । যাকে ভাইরাস জম্বি ভাইরাস বলা হচ্ছে। এই জম্বি ভাইরাসে আক্রান্ত হলে শরীরের মধ্যে প্রচুর ছিদ্র তৈরি হয়ে যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে মানুষ দাঁড়াতে পারছেন না। মাথা নিচু করে হাঁটছেন। এক অদ্ভুত ধরনের রোগ এটি।
দেখে মনে হবে অভিনয় করছেন কেউ রাস্তায় দাঁডি়য়ে। কিন্তু, এটি এক বিশেষ রোগ। অনেকে ওই রোগে আক্রান্ত হচ্ছেন। এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মাথা হাঁটুর কাছে নিয়ে গিয়ে হাঁটার চেষ্টা করছেন। একজন দাঁড়িয়ে অদ্ভুতভাবে চলাফেরার চেষ্টা করছেন।
করোনা ভাইরাস যখন প্রথম আবির্ভাব হল, তখন জানা গেল, কাউকে ছোঁয়া যাবে না। সামনে থাকা যাবে না। ব্যাপারটি অদ্ভুত মনে হয়েছিল। এটিও এখন অদ্ভুত মনে হচ্ছে তাই। কিন্তু, উদ্বেগের বিষয় হল এই রোগ দ্রুত ছড়াচ্ছে আমেরিকায়। ফিলাডেলফিয়ার পরে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলসে এই রোগ ছড়িয়েছে। একটি সংবাদসংস্থা সূত্রে বৃহস্পতিবার এমনই জানা গিয়েছে।
কী কী হতে পারে এই ভাইরাস থেকে?
সবসময় ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকা এই রোগের একটি লক্ষণ। সোজা হয়ে দাঁড়াতে না পারা। চামড়ায় ঘা হওয়া। অদ্ভুত আচরণ করা। কীভাবে এই রোগ নির্ণয় করা যাবে কিংবা কীভাবে প্রতিরোধ করা সম্ভব সেই বিষয়ে অবশ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

