মলয় দে নদীয়া :-
আজ থেকে তিন বছর আগে, ২০২০ সালে শান্তিপুর থানার মোড় নিবাসী মনোজ সরকারের মাতৃবিয়োগ হয়। তারপর থেকে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার গর্ভধারিণীর আত্মার শান্তি কামনায়, এই বিশেষ দিনে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন।
আজ তার স্বর্গীয়া মাতা দূগারানী সরকারের মৃত্যু বার্ষিকী পালন করলেন তার পুত্র মনোজ সরকার ও পুত্রবধূ প্রিয়া সরকার গোস্বামী ।আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মনমোহন সরকার ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সমস্ত রোগীদের জন্য ফল মিষ্টির ব্যবস্থা করা হয়েছিলো, বিশেষভাবে প্রসূতি মায়েদের হাতে ফল মিষ্টি ও চারা গাছ তুলে দেয়া হয়। উদ্যোক্তারা বলেন, একটি শিশু যেমন দশ মাস দশ দিন মাতৃ গর্ভে থেকে এই সুন্দর পৃথিবীতে আলো দেখে মাতৃস্নেহের লালন-পালনে ছোট থেকে বড় হয়ে ওঠে ঠিক তেমনি একটি গাছ একটি শিশুর মত তাকে একটি যত্নে লালন পালন করলে আগামীতে একটা সুন্দর সুস্থ পরিবেশ আমরা দেখতে পারবো একজন প্রসূতি মা ই হয়তো বুঝতে পারবেন একটি গাছ ও একটি শিশুর মধ্যে কতটা গভীর সম্পর্ক, একটু শিশুকে যেমন আমরা মাতৃস্নেহে বড় করে তুলি ঠিক তেমনি যদি আমরা একটি চারা গাছ কে মাতৃস্নেহে বড় করে তুলি একদিন ফলে ফুলে ভরে উঠবে আমাদের প্রকৃতি,
গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে ওই শিশু চারা গাছটি একদিন মাত্র রূপ নেবে সকলকে ছায়া দেবে, দেবে অক্সিজেন, আর সেই সুন্দর পরিবেশে বড় হয়ে উঠবে সেই প্রসূতি মায়ের ছোট্ট শিশুটি,,
তাই একটি কাজ অনেকগুলো প্রাণ, আরেকটি শিশু আগামীর ভবিষ্যৎ,, তাই এরা সবাই আমাদের সম্পদ , তাই এদের সবাইকে সযত্নে বাঁচিয়ে রাখুন,
প্রকৃতি আমাদের সবাইকে রক্ষা করবে।

