মালদা: মাটি ভরে নিকাশী নালার মুখ বন্ধ করে দেওয়ায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল শতাধিক বাড়ি। ঘটনা মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর কাঞ্চনটার এলাকার। এই এলাকার রাস্তা ঘাট এবং বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। অবশেষে গ্রামবাসীদের নিয়ে বন্ধ হয়ে যাওয়া সেই নিকাশী নালার মুখ খননের উদ্যোগ নেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য তথা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী এমডি আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রার্থী সুবীর দাস সহ অন্যান্যরা। জেসিপি দিয়ে চলে নিকাশি নালার মুখ খননের কাজ। কয়েক ঘন্টার প্রচেষ্টায় বন্ধ হয়ে যাওয়া নিকাশী নালার মুখ পুনরায় খনন করা হয়

