নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মাকে হারালেন নরেন্দ্র মোদি, চোখের জলে সম্পন্ন শেষকৃত্য
মাকে হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০০ বছর বয়সে প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা হীড়াবেন মোদি। আজ টুইটে তিনি মায়ের মৃত্যু সংবাদ সকলকে জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্য জনিত সমস্যায়। আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গান্ধীনগর এ শেষ করবেন মায়ের শেষকৃত্য। সেখানেই মুখাগ্নি করবেন মায়ের। দীর্ঘদিন বার্ধক্য জনিত সমস্যায় ভোগার পর আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টুইটারে মায়ের একটি ছবি দিয়ে মোদী লিখেছেন,একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’১৯২৩ সালের ১৮ই জুন গুজরাটের মেহসানার বিষনগরে জন্মান হীরাবেন মোদী। নিজের সাফল্যের পেছনে বারবার মায়ের ভূমিকা কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। আর নিজের মাকে আজ চোখের জলে শেষ বিদায় দিলেন তিনি। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়, তিনি জানিয়েছেন যে দু’বছর আগেই নিজের মাকে হারান বাবুল সুপ্রিয়, মাকে হারানোর মতো বড় দুঃখ বোধহয় পৃথিবীতে আর কিছুই হয় না। বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

