মমতা,অভিষেকের মুখে পড়ল গেরুয়া রং এর কালী, দেখুন কোথায়

মৌমিতা দেবনাথ
মমতা,অভিষেকের মুখে পড়ল গেরুয়া রং এর কালী, দেখুন কোথায়
রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ের সামনে থাকা ব্যানারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গেরুয়া রঙের কালি মাখানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সংঘবনি কলোনি এলাকায়। জানা গেছে ওই এলাকায় একটি সিসিটিভি ক্যামেরাও রয়েছে কিন্তু সেটিও নাকি বাঁকিয়ে দেওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ কুমার সেন ও টিটাগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে এমন কান্ড ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ।