মৌমিতা দেবনাথ
এক নজিরবিহীন দৃশ্য এবং অবিশ্বাস্য বটে। মনোনয়ন জমা দেওয়ার পরে একই সাথে চায়ের আড্ডায় খোশ গল্পে মাতলেন বাম বিজেপি কংগ্রেস তৃণমূল। কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো। ভাবছেন এটাও কি করে সম্ভব। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতেই যখন দিকে দিকে অশান্তির চিত্র বারংবার উঠে উঠে আসছে তখন এক উল্টো চিত্র ধরা পরল পশ্চিম মেদিনীপুরে।চায়ের আড্ডায় একসঙ্গে দেখা গেল বাম বিজেপি তৃণমূল কংগ্রেসকে।এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছিল মেদিনীপুর সদর বিডিও অফিসে। সেখানে মনোনয়ন জমার পর চায়ের আড্ডায় মশগুল হলেন সিপিএম এর সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ চন্দ, বিজেপি জেলা সহ সভাপতি অরূপ দাস, তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা খড়গপুর বিধায়ক দিনেন রায়, প্রাক্তন কংগ্রেস কাউন্সিলার শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে। তারা চারজনই নাকি মেদিনীপুর কলেজের প্রাক্তনী। এ বিষয়ে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর সম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন যে রাজনীতি রাজনীতির জায়গায় হিংসা দিয়ে রাজনীতি হয় না। ভোটের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চার রাজনৈতিক দলের মেলবন্ধন সম্প্রীতির বার্তা ছড়িয়েছে।

