মদ গাঁজার আসরের প্রতিবাদে, নদীয়া শান্তিপুর শহরের এক পরিবারের উপর হামলা দুষ্কৃতীদের

মলয় দে নদীয়া :- গতকাল মধ্যরাতে শান্তিপুর রামনগর মাঠপাড়া এলাকায় কুশ প্রামানিক অন্যদিনের মতন তার পরিবার নিয়ে ঘুমাচ্ছিলেন! রাত্রির একটা নাগাদ, হঠাৎ বোম এর শব্দে ঘুম ভাঙে তাদের। কিছুক্ষণের মধ্যেই আরেকটি। দুষ্কৃতীদের অন্ধকারের মধ্যে থেকে দেখার কারণে চিনতে পারেননি ওই পরিবার। এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ আসে জিজ্ঞাসাবাদের জন্য এবং তদন্ত শুরু হয়েছে, প্রশাসনিক সূত্রে জানা যায় অভিযুক্তরা পলাতক রয়েছে।
এ বিষয়ে পরিবারের তরফের অনুমান বাড়ির পেছনে একটি ফাঁকা মাঠে অসামাজিক কাজকর্ম তাহলে প্রতিদিন এবং সেখানে নিয়মিত বসে গাঁজার আসরও। কিছুদিন আগে এ বিষয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন ওই পরিবার, তারপর থেকেই নিয়মিত হুমকি দিত ওই মাঠে আসা দুষ্কৃতীরা ।তাই এই প্রতিশোধ বলেই মনে করছেন পরিবারের সদস্যরা।