মণিপুরে নারকীয় ঘটনার প্রতিবাদের আঁচ পড়ল কলকাতাতেও

মণিপুরে নারকীয় ঘটনার প্রতিবাদের আঁচ পড়ল কলকাতাতেও। পার্ক সার্কাসে আজ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উল্লেখ্য এই মুহূর্তে জ্বলছে মনিপুর। যে ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল তা অত্যন্ত নির্লজ্জজনক ভারতের গণতন্ত্রের পক্ষে। গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা কলকাতার পার্ক সার্কাসের। কংগ্রেস কর্মী সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েছেন ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের সরকার কোথায় আছেন? প্রতিবাদে গর্জে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।