মঞ্চে মুকুল- মমতা,তবে কি এবার নদীয়া জেলার ঘাস ফুলে মুকুলের সুভাস?

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

মঞ্চে মুকুল- মমতা,তবে কি এবার নদীয়া জেলার ঘাস ফুলে মুকুলের সুভাস?একই মঞ্চে মুকুল মমতা। সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট তার আগে গতকাল কৃষ্ণনগরে জনসভায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দেখতে পাওয়া গেল মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে একই মঞ্চ। ২০২১ এর বিধানসভা ভোটের পর এই প্রথমবার মুকুল মমতা আবার একই সারিতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে হাতিয়ার করে আটঘাট বেঁধে ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। যেহেতু নদীয়া জেলায় মতুয়া দের ভোট সংখ্যা বেশি তাই সব রকম আটঘাট বেঁধে ভোট যে তার ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। তবে মুকুল মমতাকে একই মঞ্চে দেখে সকলেই আভাস পাচ্ছে অন্যরকম তবে কি এবার নদীয়া জেলার দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নদিয়ায় মমতার টার্গেট এবার মতুয়া ভোট। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুকুল অভিজ্ঞ লোক তাই দলের দায়িত্ব পেলে দলের আরো ভালোই হবে। তবে কি ঘাস ফুল শিবিরে মুকুল এর আভাস আসতে চলেছে?