মলয় দে নদীয়া :-
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী প্রথমে তার নিজস্ব ওয়ার্ডের মধ্যে দূর্গা মনি শ্রী পাঠশালায় আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান স্কুলের গেটে। দায়িত্বরত পুলিশ কর্মী এবং আধিকারিকদের সাথে কথা বলেন। উপস্থিত পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের সাথেও দেখা করেন তিনি। স্কুলের গেটে অপেক্ষারত অভিভাবকদের সাথেও কথা বলেন তিনি।এরপর শান্তিপুরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি বিদ্যালয়ে তিনি পৌঁছান। তার পুত্র বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী দলের নির্দেশে মেঘালয়ে ভোট প্রচারে ব্যস্ত, স্বভাবতই বাড়তি বেশ কিছুটা দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। দলীয় কর্মী সমর্থকরাও ছিলেন তার সাথে। তিনি জানান বিধায়কের সাথে, নিয়মিত ফোনে যোগাযোগ রয়েছে তার। বিধায়কও আজকের পরীক্ষা সম্পর্কে বিভিন্ন প্রশাসনিক মহল সহ পর্ষদে খোঁজখবর রাখেন বিভিন্ন আধিকারিকদের সাথে যোগাযোগের মাধ্যমে। শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এর সামনে ছাড়াও বেশ কয়েকটি বিদ্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকদের একটি করে অস্থায়ী টেন্ট লক্ষ্য করা গেছে যেখান থেকে ছাত্র-ছাত্রীদের পানীয় জল প্রদান এবং অন্যান্য সহযোগিতার জন্য তারা পরীক্ষা শেষ পর্যন্ত অপেক্ষা করেন। তারা জানান এভাবেই চলবে পরীক্ষা চলাকালীন প্রতিদিনের কর্মসূচি।

