ভোট পরবর্তী হিংসা এড়াতে তৎপর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

মালদা: ভোট পরবর্তী হিংসা এড়াতে তৎপর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কাঞ্চনটার এলাকার বিভিন্ন বুথ ও স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করেন ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকরাও। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় অশান্তির ছবি দেখা দিয়েছে সারা বাংলা জুড়ে। তাই এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই রুটমার্চ বলে পুলিশ সুত্রে খবর।