ভালো কাজ করলে গিনিস বুকে নাম রেকর্ড হয়, চুরি করলে ইডি সিবিআইতে, রাজ্যের শাসক দলকে চুরির তালিকায় এক নম্বর ও বিজেপিকে দু’নম্বরে রাখলেন মীনাক্ষী

মলয় দে নদিয়া :- যারা লুট করে তাঁরা এক বা দু’নম্বরে থাকে। লুটেরাদের তাড়ানোর জন্য লাল ঝান্ডা নিয়ে সাধারণ মানুষ সঙ্ঘবদ্ধ হয়েছে। লুটের রাজত্বে অবস্থানগতভাবে তৃণমূল এক ও বিজেপি দু’নম্বরে রয়েছে। মঙ্গলবার নদিয়ার চাপড়ায় সিপিআইএম প্রার্থীদের সমর্থনে এক দলীয় পথসভায় যোগ দিতে এসে পর্যটক এই ভাষাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে এক জোটে প্রমাণ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও সম্প্রতি সিবিআই স্ক্যানারে তৃণমূলের তারকা যুবনেত্রী সায়নী ঘোষের নাম উঠে এসেছে। এই প্রসঙ্গে, চুরি করলে গিনিস বুকের স্ক্যানারে নয়, সিবিআই এর স্ক্যানারে থাকাটাই স্বাভাবিক বলে সায়নী ঘোষ কে কটাক্ষ করেন মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি গত ১২ বছর ধরে গ্রাম বাংলার সাধারণ মানুষ অত্যাচার সহ্য করে এসেছে। তাই বর্তমানে মানুষ অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে এক জোটে লাল ঝান্ডা কেই সমর্থন করছে মানুষ এই দিন দাবি করেন তিনি। এছাড়াও লুটের রাজত্বে কেউ যদি বাধা দেয় তাহলে তাঁর ওপর আক্রমণ হওয়াটাই স্বাভাবিক বলে ওএই দিন চাপরা ব্লক ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআই(এম) কর্মী সমর্থকদের ওপর আক্রমণ প্রসঙ্গে দাবি করেন বামপন্থী যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।