মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দরের লড়ি মালিকদের অবস্থা খুব শোচনীয়। সুবিধা অ্যাপ চালু হওয়ার ফলে অনেকেই গাড়ি বিক্রি করে অন্য পেশার সাথে যুক্ত হয়েছেন। আমাদের অঞ্চলের মেয়ে সভাধিপতি হয়েছেন মালদা জেলা পরিষদের। তাই আমরা বুক ভরা আশা রেখেছি সভাধিপতির কাছে।মহদীপুর সীমান্ত ট্রাক অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উঠে এল এই আলোচনা। উল্লেখ্য বৃহস্পতিবার মহদীপুর স্থল বন্দরে সংগঠনের নিজস্ব সভাকক্ষে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জীব ঘোষ, সভাপতি শ্যাম ঘোষ, কোষাধক্ষ্য জগন্নাথ ঘোষ, সংগঠনের সদস্য হৃদয় ঘোষ সহ অন্যান্যরা।
জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে থাকে মহদীপুর সীমান্ত ট্রাক অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। পন্যবাহী লড়ির চালক খালাসি, এবং আমদানি রপ্তানি ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানেও একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এই সংগঠন। কিন্তু সুবিধা অ্যাপ চালু হওয়ার ফলে চরম সংকটে রয়েছেন লরি মালিকরা। এই বিষয়ে সংগঠনের সম্পাদক সঞ্জীব ঘোষ এবং
কোষাধক্ষ্য জগন্নাথ ঘোষ জানান, সুবিধা অ্যাপ চালু হওয়ার ফলে সমস্যায় পড়েছেন লরি চালকরা। ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। তার পাশাপাশি আমাদের অঞ্চলের মেয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন তার কাছেও আমরা বুক ভরা আশা রেখেছি এবং আমাদের প্রস্তাবের কথা জানিয়েছি।

