ভারত বাংলাদেশ মৈত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হল

ভারত বাংলাদেশ মৈত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হল। বুধবার দুপুরে মালদার ইংলিশ বাজারের ভারত বাংলাদেশ সীমান্তের গৌড়ীয় হাই স্কুলে আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভলিবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। মহদীপুর বিওপির ৭০ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল দুই দেশের মধ্যে এই ভলিবল প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশ নেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশের বিজিবি। উপস্থিত ছিলেন ৭০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সঞ্জয় শর্মা,বি এস ডি আই জি সঞ্জীব শর্মা , বাংলাদেশের রাজশাহী সেক্টর কমান্ডার আনুয়ার লতিফ খান সহ অন্যান্যরা।