ভারতীয় ডাক বিভাগের নদীয়া উত্তর মন্ডলের উদ্যোগে অনলাইনে বাড়িতে বসেই যোগা দিবস পালন

মলয় দে নদীয়া :-ভারতীয় ডাক বিভাগের ‘Be with Yoga, Be at Home’
সারা দেশের সাথে ভারতীয় ডাক বিভাগের নদিয়া উত্তর মণ্ডলেও পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস, তাঁরা বার্তা দিলেন “Be with Yoga, Be at Home” । যেখানে সকাল থেকে কর্মীরা নিজেদের বাড়িতে বসেই যোগা করলেন গুগল মিট এর মাধ্যমে। সাথে বিশেষ স্ট্যাম্প এর মাধ্যমে যোগার গুরুত্ব নিয়ে বার্তা দিলেন সমস্ত চিঠির মাধ্যমে। কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে বড় স্ক্রিন লাগিয়ে যোগার গুরুত্ব বোঝানো এবং পদ্ধতি নিয়ে প্রচার চললো সারা দিন জুড়ে।
প্রায় দু’বছর ধরে সারা দেশ তথা পৃথিবী জুড়ে করোনার দাপটে মানুষ দিশেহারা। মানুষ গৃহবন্দি থেকে অধিকাংশ কাজ করে যেতে বাধ্য হয়েছেন, এখনো হচ্ছেন। এমনকি শরীর চর্চা ও তার বাইরে নয়। এমনই এক অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের অন্যান্য অফিস এর সাথে সাথে নদিয়া উত্তর মণ্ডলেরও । এ বিষয়ে নদিয়া উত্তর মণ্ডল এর বিভাগীয় প্রধানকে জিজ্ঞেস করা হলে উনি বলেন, “এই মহামারী সময়ে সারা দেশ জুড়ে ভারতীয় ডাক বিভাগ মানুষের পাশে থেকেছেন, প্রয়োজনে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে টাকা, মানুষের যোগাযোগের মাধ্যম চিঠিও পৌঁছে দিয়েছেন আমাদের পোস্ট ম্যানরা। আমাদের সমগ্র বিভাগের সমস্ত কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ গুলো করে যাচ্ছেন মানুষের প্রয়োজনে, মানুষের পাশে দাঁড়াতে । আর একই সাথে প্রতিবারের মত আমরা এবারেও যোগা দিবস পালন করব, কিন্তু যেহেতু করোনা কালে, তাই একটু অন্য ভাবে। প্রত্যেক কর্মীরা বাড়িতে থেকেই করবেন শরীর চর্চা, আর আমাদের শরীর ঠিক রাখার জন্যে এ সময়ে দাঁড়িয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে মানুষের শরীর ঠিক রাখার জন্যে প্রয়োজন চারটে জিনিস – সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক বিশ্রাম, পজিটিভ মানসিকতা এবং নিয়মিত শরীর চর্চা। তাইই আমরা বলেছি ‘Be with Yoga, Be at Home’ ।