ভাতের থালা নিয়ে চাকরিপ্রার্থীদের অভিনব আন্দোলন

মৌমিতা দেবনাথ
ভাতের থালা নিয়ে চাকরিপ্রার্থীদের অভিনব আন্দোলন
শহর জুড়ে আজ একাধিক আন্দোলন। একদিকে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক দিকে শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র যুব সমাবেশ। পাশাপাশি মমতার পাল্টা সভা বিরোধীদেরও ।এর মাঝেই ভাতের থালা নিয়ে অভিনব আন্দোলনে সামিল চাকরি প্রার্থীরা। তাদের দাবি আগে থেকেই কোনরকম নোটিস না দিয়েই চাকরি থেকে তাদের বরখাস্ত করা হয়েছে। তাই অবিলম্বে তাদের বকেয়া বেতন সহ ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে।তারা নুন ভাতের জন্যই চাকরি করতো তাই এবার নুন ভাত নিয়েই তাদের এই প্রতিবাদ