ভয়াবহ দুর্ঘটনার মুখে শিয়ালদহ শাখার দুটি লোকাল ট্রেন

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ভয়াবহ দুর্ঘটনার মুখে শিয়ালদহ শাখার দুটি লোকাল ট্রেন,শিয়ালদহ শাখার দুটি লোকাল ট্রেন একটুর জন্য ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেল দুটি লোকাল ট্রেন। আজ বেলা বারোটা নাগাদ শিয়ালদহ স্টেশনের কারসিদের মুখে দুটি লোকাল ট্রেনের পাশাপাশি সংঘর্ষ লাগে। এই দুর্ঘটনার ফলে বেহাল হয়ে পড়ে ট্রেন পরিষেবা।বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। যার ফলে সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রীরা। রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ট্রেনের চাকা নেমে যাওয়া এই বিপত্তি ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং যে দুটি ট্রেনের সংঘর্ষ লাগে সেই একটি ট্রেনকে ও স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে দুটি ট্রেন ৬ এবং ৮ নম্বর প্লাটফর্ম থেকে বেরোচ্ছিল। ৮ নম্বর প্লাটফর্ম থেকে রানাঘাট লোকাল ছেড়ে যাওয়ার পর ৬ নম্বর প্লাটফর্ম থেকে একটি ট্রেন ছেড়েছিল। ট্রেন দুটি কারসেড পেরানোর পরই দেখতে পাওয়া যায় যে ওই দুটি ট্রেন পাশাপাশি চলছে। দুটি ট্রেন একদম গাঘ হেসে চলতে চলতে হঠাৎ একটি ট্রেন দাঁড়িয়ে যায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রানাঘাট লোকাল থেকে নিত্য যাত্রীরা লাফ দিয়ে ট্রেন থেকে নামতে শুরু করে। তবে এই ঘটনায় কোন যাত্রীর ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রেলের উচ্চপদস্থের আধিকারিকরা। কিন্তু কিভাবে ঘটল এমন দুর্ঘটনা তার কোন উত্তর রেলের তরফে পাওয়া যায়নি। আচমকা এমন দুর্ঘটনায় হয়রানির শিকার হয়েছে হাজার হাজার সাধারণ মানুষ।