ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

এখনো দেশবাসীর মনে দগদগে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ সেই দুর্ঘটনার চিত্র। মর্মান্তিক সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস। জানা গেছে,গুয়াহাটি থেকে জম্মু তাওয়াইয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ ইঞ্জিন থেকে দশটি বগি খুলে যায়। তবে যাত্রীদের কেউ আহত হননি বলে জানা যাচ্ছে। আচমকা ট্রেনের বগি খুলে যাওয়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায়।পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হল তা এখনো পর্যন্ত জানতে পারা যায় নি। উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনা কেড়েছে বহু মানুষের প্রাণ। ফের ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হতে আতঙ্কিত ট্রেন যাত্রীরা।