ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার গোটা পরিবার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার গোটা পরিবার।ভোররাতে বিধ্বংসী আগুনে প্রাণ চলে গেল বাবা এবং ছেলের। আচমকা এদিন ভোর সাড়ে চারটে নাগাদ আগুন দেখা যায় বিরাটির এক নম্বর মহাজতি এলাকার একটি বাড়িতে। কয়েক ঘন্টার বিধ্বংসী আগুন প্রাণ কেড়ে নিল বাবা এবং ছেলের। হাসপাতালে ভর্তি মা। সেদিন ভোর সাড়ে চারটে নাগাদ হরটাতে বিকট শব্দ শুনতে পান এবং এর পরেই তড়িঘড়ি তারা বাইরে এসে দেখতে পান এরপর তারা ওই বাড়ির বাসিন্দাদের ডাকেন কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া যায়নি বাড়ির মধ্যে থেকে। এরপর আগুন নিভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় দমকল বিভাগে। এরপর দমকল এসে আগুনে নেভায়। এরপর তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।