ব্যাট হাতে দলবদল করলেন বাবুল সুপ্রিয়

মৌমিতা দেবনাথ,
ব্যাট হাতে দলবদল করলেন বাবুল সুপ্রিয়
এবার ব্যাট হাতে ক্রিকেটের ময়দানে নামলেন বাবুল সুপ্রিয়। গায়ক এবং অভিনেতাদের দুই দলের ক্রিকেটের লড়াইয়ে তিনি আচমকাই মাঝখেলায় দলবদল করলেন।স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির আয়োজিত ম্যাচে দেখা গেলো এই ছবি। শনিবার বিবেকানন্দ পার্কে আয়োজিত হয় এই ম্যাচ। এদিন গায়কদের প্লেইং ইলেভেনের হয়ে মাঠে নামেন বাবুল সুপ্রিয় কিন্তু পরে ব্যাট করতে নামা টলিউড ইলেভেনের আবদারের তাদের হয়েও খেললেন বাবুল। তিনি জানালেন, লুডু খেলার সময় ও অল্প চিটিং করি কিন্তু এখানে যখন ভালোবাসায় আমাকে দুটো টিমেই খেলতে দিল তখন দারুন লাগলো।