ব্যস্ত মেট্রো স্টেশনে বাঁশিতে সুর তুলেছেন হতদরিদ্র বিশেষভাবে সক্ষম মানুষটি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ব্যস্ত মেট্রো স্টেশনে বাঁশিতে সুর তুলেছেন হতদরিদ্র বিশেষভাবে সক্ষম মানুষটি,
কলকাতার ব্যস্ততম মেট্রো স্টেশন গুলোর মধ্যে অন্যতম কবি সুভাষ মেট্রো স্টেশন। নিত্যদিন এই মেট্রো স্টেশনে হাজার হাজার মানুষের যাতায়াত। আর শহরের ব্যস্ততার কোলাহল এড়িয়ে মেট্রো স্টেশনে নিরিবিলিতে এক কোণে বসে বাঁশি বাজাচ্ছেন এক হতদরিদ্র মানুষ। শুধুই হতদরিদ্র নন তিনি বিশেষভাবে সক্ষম। কিন্তু তা সত্ত্বেও ভিক্ষে না করে নিজের বাঁশির জাদুতে তিনি টাকা রোজগার করছেন। মেট্রো স্টেশনের এক কোণে বসে মোহন বাঁশিতে সুর তুলেছেন তিনি আর নিত্য পথ চটি মানুষরা বাশি শুনে খুশি মনে যা অর্থ দেন সেটাই তার রোজগার। কথা বলতে পারেন না অথচ কি অপূর্ব তার বাশির জাদু। কতদিন ধরে বাঁশি বাজাচ্ছেন জিজ্ঞাসা করতেই তিনি হাত দিয়ে এবং ঘাড় নেড়ে দেখিয়ে দিলেন পাঁচ। হতে পারে পাঁচ বছর অথবা ৫ মাস ধরে তিনি বাঁশি বাজাচ্ছেন। নিত্যযাত্রীরা জানালেন যে বিগত পাঁচ মাস ধরেই তারা এই স্থানে ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। অপূর্ব সুরের জাদুতে তিনি মুগ্ধ করেছেন পথ চলতি মানুষদের। এভাবেই শহরের কোলাহলে নিরিবিলি স্থানে তিনি বাজিয়ে চলেছেন এক মনে বাঁশি আর সেই সুরে মুগ্ধ পথ চলতি মানুষ।