ব্যবসায়ীর দোকান ভাঙ্গার অভিযোগে চাকদহ থানায় ডেপুটেশন জমা দিল চাকদহের ব্যবসায়ী সমিতি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ব্যবসায়ীর দোকান ভাঙ্গার অভিযোগে চাকদহ থানায় ডেপুটেশন জমা দিল চাকদহের ব্যবসায়ী সমিতি।চাকদহে পৌরসভার নিকটে এক ব্যবসায়ীর বাসনের দোকান গাড়ির ধাক্কায় ভাঙ্গার অভিযোগে চাকদহ থানায় ডেপুটেশন জমা দিল চাকদহ নেতাজী সুভাষ রোডের পূর্ব পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি। পৌরসভার সন্নিকটে নন্দী ভ্যারাইটিস নামে একটি দোকানে গতকাল গভীর রাতে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। এমনটাই অভিযোগ ব্যবসায়ী সমিতির এবং ওই দোকানের মালিক ফুজন নন্দীর। গাড়ির ধাক্কায় দোকানের শেডসহ প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ জানান ওই দোকান মালিক। আজ চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদারের অভিযোগ যে সময়ে দোকানে গাড়ি ধাক্কা মারে সেই সময় অবশ্যই সিভিক পুলিশ সেখানে ছিল কিন্তু তারা কি কাজ করেছে জানা নেই। বিশ্বনাথ দে হালদারের আরও অভিযোগ যে চাকদহ পৌরসভা এবং প্রশাসনকে বারবার জানানো হয়েছে যে নেতাজি সুভাষ রোডের খুবই সংকীর্ণ অবস্থা। রাস্তা একেবারে সরু হয়ে যাওয়ায় জ্যামে খুবই দুর্বিসহ অবস্থা হয় পার্শ্ববর্তী দোকান সহ মানুষের। বহুবার বিষয়টি নিয়ে পৌরসভার কাছে জানানো হয়েছে কিন্তু কোন সুরাহা হয়নি। তাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ চাকদহ থানায় ডেপুটেশন জমা দেওয়া হল। সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার যারা যদি প্রশাসন এর কোন ব্যবস্থা না হয় তবে তারা আন্দোলনের পথে নামবেন।