মৌমিতা দেবনাথ,
বোলপুরে কর্মতীর্থ হাট ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বোলপুরে কর্মতীর্থ হাট পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন গোটা হাট এবং কথা বললেন হস্তশিল্পীদের সাথে। হেলিপ্যাডে বোলপুরে নেমে সঙ্গে সঙ্গে তিনি চলে যান খোয়াইয়ের কর্ম তীর্থ হাট পরিদর্শন করতে। মেলায় গিয়ে তিনি বিক্রেতাদের থেকে জানতে চান বিক্রি কেমন হচ্ছে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনেকেই অভিযোগ করেন যে হাটে সেরকম বিক্রি নেই, শুধু তাই নয় এক শাড়ি বিক্রেতা মহিলার থেকে তিনি শাড়িও দেখলেন। মহিলাদের হাতের কাজেরও প্রশংসা করলেন তিনি।

