বোম মারা অপরাধী খুঁজে বার করতে, প্রশাসনের কাছে সিসি ফুটেজ দেওয়ার অপরাধে, প্রকাশ্যে কম্পিউটার, ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার এবং মুদিখানা দোকান তছনছ করলো দুষ্কৃতীরা

মলয় দে নদীয়া :-বাড়ি ও দোকান ঘর ভাঙচুরের অভিযোগ উঠলো অজ্ঞাত পরিচয় হীন তিনজন দুস্কৃতিদের বিরুদ্ধে !প্রকাশ্যে দিনের আলোয় গতকাল রবিবার বেলা একটা নাগাদ শান্তি পুরের সতের নং ওয়ার্ডের রাম নগড় মিস্ত্রি পাড়ার ঘটনা। স্থানীয় ও পরিবার সুত্রে খবর গত কয়েক দিন আগে প্রতিবেশি কুশ প্রামাণিকের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা বোমা মারে, বাড়ি পাশেই মোড়ের মাথার দোকান ঘর আছে সেখানে মুদি খানা থেকে ডাটা এন্ট্রির সমস্ত কাজ হয় দোকানের চারিধারে সি সি টিভি‌ দেখে প্রতিবেশি কুশ প্রামাণিক দেখে পুলিশে জানায় চিহ্নিত করে বিষয় টি শান্তিপুর থানা পুলিশ ওদের অভিযোগে বোমা মারার অপরাধী খুঁজে বের করতে, ওই পাড়ারই রাস্তার পাশের অসীম সাহার ডাটাএন্ট্রির দোকান, এবং সাথে লাগোয়া তার বাবা অরুণ সাহার মুদি দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ নেয় প্রশাসন।
এটাই হলো অপরাধ! ওই সিসি ক্যামেরার ফুটেজ এ যে দুষ্কৃতীদের দেখা গেছে, তারাই গতকাল প্রকাশ্যে অসীম সাহা ডাটা এন্ট্রি দোকানে দুটি কম্পিউটার, প্রিন্টার ,স্ক্যানার, ল্যাপটপ সবকিছু ভেঙে তছনছ করে , শুধু তাই নয় দীর্ঘ কুড়ি মিনিট ধরে তার বাবা অরুণ সাহার মুদিখানার দোকানে তাণ্ডব চালায় তারা, কাচের বয়াম অন্যান্য সরঞ্জাম ছুড়ে মারলে তা লেগে বৃদ্ধ অরুণ সাহা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রতিবেশী দুই একজন আসলে তাদেরকে মৃত হুমকি দেওয়া হয়। পুরো এই ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ হিসেবে, আবারো প্রশাসন সংগ্রহ করে এবং তাদের লিখিত অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে বলে জানা যায় প্রশাসনিক মহল থেকে।
কিন্তু অসীম সাহার পরিবার , অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন ! কুখ্যাত অপরাধীদের ভয়ঙ্কর কার্যকলাপে তারা বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিতে পারেন বলেই জানা গেছে পরিবার সূত্রে। কারণ হিসেবে তারা বলেন, প্রশাসন পাশে থাকার আশ্বাস দিলেও সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট কে বা কারা এই ভাঙচুর এবং আক্রমণ চালিয়েছে! দোষীরা শাস্তি না পেলে আবারও আক্রমণ করবে আমার বাড়ির উপর।