বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়া গয়েশপুরে।
নদীয়া জেলার গয়েশপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকায় গতকাল রাতে এক গৃহস্থ বাড়ির ঘরের ২ দরজায় ২ টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আজ সকালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। ওই এলাকার দলিল দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবৎ অশান্তি চলছে বলে জানায় স্থানীয়রা। একই অভিযোগ করে ওই বাড়ির গৃহবধূ বিউটি দাস জানান দলিল দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে অশান্তি লেগেই রয়েছে। এর জেরেই বোমা রেখে এলাকার অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। যদিও রাতেই খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে পুলিশ আসে বোমাদুটি বালিভর্তি বালতি করে নিয়ে যায় হয়। অথচ বলা হয় এগুলো বোমা না অভিযোগ ডিউটি দাসের।
আজ সকাল থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে আসেন ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি স্বপ্না অধিকারী। এদিন তিনি দলিল সংক্রান্ত অশান্তির বিষয় স্বীকার করে নিলেও গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টা অস্বীকার করেছেন।।

