বৈদ্যুতিক কর্মীদের সুবিধার্থে রাজ্যে বসতে চলেছে ৩৭ লক্ষ স্মার্ট মিটার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বৈদ্যুতিক কর্মীদের সুবিধার্থে রাজ্যে বসতে চলেছে ৩৭ লক্ষ স্মার্ট মিটার।
রাজ্যের মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গে এবার বসতে চলেছে ৩৭ লক্ষ স্মার্ট মিটার। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের মিটার দেখার দিন শেষ হতে চলেছে এবার। দেশের সর্বক্ষেত্রে ডিজিটাইজেশন এর যুগে বিদ্যুতের মিটারের ক্ষেত্রে এখনো সেই সুবিধা আসেনি। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন মানুষের সুবিধার্থেই তারা এমন ভাবনা চিন্তা করেছে। এই স্মার্ট মিটারের সাহায্যে অফিসে বসেই বৈদ্যুতিক কর্মীরা জানতে পারবেন যে কত মিটারের বিল এসেছে। এখনো পর্যন্ত বৈদ্যুতিক দপ্তরের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করতে হয়। এই স্মার্ট মিটারের সাহায্যে সময় অনেক বাঁচবে এবং মানুষের বিদ্যুতের বিল দিতে অসুবিধা হবে। এদিন বিধানসভার অধিবেশনে বিজেপির বিরুদ্ধেও তো এনেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস তার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইতিমধ্যেই এই সুবিধা চালু হলেও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বৈদ্যুতিক স্মার্ট মিটার ব্যবস্থা চালু হয়নি। এছাড়াও এই নিয়ে তিনি ময়রার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকেও নিশানা করেছেন।তিনি অভিযোগ এনে বলেছেন যে ময়রায় প্রায় তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকে না দিনে। আপনি তো কলকাতায় থাকেন তাই ময়রা না এলে বুঝতে পারবেন কিভাবে। এই কথার প্রেক্ষিতে অশোক বৃন্দাও পাল্টা আক্রমণ করে বলেছেন যে আপনি কি আমার পেছনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন যে আমি সেখানে যায় কি যায় না। শুধু তাই নয় অরূপ বিশ্বাস এই প্রকল্পের জন্য যে অর্থের প্রয়োজন তার দায় ঠেলে দেন কেন্দ্রের দিকে। তিনি এদিন বিধানসভায় জানান যে এই প্রকল্পের জন্য কেন্দ্র থেকে দেওয়া হবে ৬০ শতাংশ অর্থ এবং বাকি ৪০ শতাংশ রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হবে। তবে এই বৈদ্যুতিক মিটারে যে মানুষের সুবিধা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।