বেশ কিছু প্রান্তিক রোজাদারদের ইফতার সামগ্রী প্রদান শান্তিপুরের এক সামাজিক সংগঠনের

মলয় দে নদীয়া:- ধর্ম যার যার উৎসব হোক সকলের , ধর্ম চিনি কর্ম দিয়ে মানবতা আমাদের শিক্ষা , উৎসব মানেই নতুন নতুন স্বপ্ন বোনা ,, শান্তিপুর মানেই সকল ধর্মের সমন্বয়ে বারো মাসে তেরো পার্বণ, সামনেই প্রবিত্র ঈদ ,, ইসলাম ধর্ম অনুসারে একমাস রোজা যাপন করে , সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরে তারা রোজা ভঙ্গ অর্থাৎ ইফতার বা গ্রহণ করেন,আজ সেই ইফতার এর খাদ্য সামগ্রী বেশ কিছু প্রান্তিক রোজাযাপন করা ভালোবাসার মানুষদের হাতে।খাদ্য সামগ্রী তুলে দেয় মনমোহন সরকার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তারা জানায়,একে অপরের প্রতি মানবতার মেলবন্ধনের মধ্য দিয়ে খুশির ঈদ সকলের জীবন সুখ-শান্তি সমৃদ্ধি তে ভরে উঠুক ও সমস্ত রোজা যাপনকারী কে সালাম ও ভালোবাসা।