মৌমিতা দেবনাথ
সমানে বেজে চলেছে ফোন কিন্তু ফোনটি ধরার মতো এপারের মানুষটি যে নিখোঁজ। কয়েকশ বার ওপার থেকে পরিবার-পরিজনদের সমানে ফোন আসছে কিন্তু এবারের মানুষটি যে ফোন তুলছে না। চরম উৎকণ্ঠায় বাড়ি ছেড়ে পরিবার পরিজন সেই রাতেই দুর্ঘটন স্থল থেকে অস্থায়ী মর্গ ,বালেশ্বর হাসপাতাল সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেছেন কিন্তু খুঁজে পাননি তাদের প্রিয়জনকে শুধু পেয়েছেন তার ব্যাগ এবং ফোন। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসে চরে পাঞ্জাবে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন বাঁকুড়ার এক সিআরপিএফ কর্মী। পরিবারের সদস্যরা জানালেন টিকিট কনফার্ম না হওয়ায় তাই কোন কামরাতে তিনি যাচ্ছিলেন সেটা তারা জানেন না। সেনা কর্মীরা সিআরপিএফের পোশাক দেখে ব্যাগটি যত্ন সহকারে তুলে রেখেছেন কিন্তু সেই মানুষটিকে খুঁজে পাননি। ছবি হাতে এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজছে পরিবার। শুক্রবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে গেছে বহু মানুষের জীবন কেউ হারিয়েছেন প্রিয়জনকে কারো প্রিয়জন আবার নিখোঁজ। ঘটনার তিনদিন পার হয়ে গেলেও বহু মানুষ তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। সিআরপিএফের এই কর্মী হয়তো বাড়ি থেকে যাওয়ার আগে বলে গেছিলেন ফিরে আসবেন কিন্তু তার ফেরা হলো না শেষ একটিবার দেখার জন্য ছটফট করছে পরিবার। কিন্তু মানুষটির কোন খোঁজ নেই। অসংখ্য মানুষ সেদিন করমন্ডল এক্সপ্রেস এ করে যাত্রা শুরু করেছিলেন নিজেদের গন্তব্যে কেউ এক বুক আশা নিয়ে বাড়ি ছেড়েছিলেন কেউবা আবার ফিরে আসছিলেন পরিবারের কাছে। কিন্তু যাত্রা পথেই সবকিছু শেষ হয়ে গেল। পৌঁছানো হলো না আর গন্তব্যে। ভাগ্য জোরে যারা বেচে ফিরেছেন তাদের চোখে মুখেও এখন আতংকের ছাপ।

