বৃষ্টিতে ধসে পড়েছে ঘর! স্বামীহারা বিধবা একমাত্র সন্তানকে নিয়ে আশ্রয়হীন, কর্মহীনার করুণ আর্জি ঘর মেরামতির

মলয় দে নদীয়া ;-14 বছর আগে দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ, এক সন্তানকে নিয়ে অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে কোনমতে সংসার চালানোর একমাত্র উপার্জনের রাস্তা দু’বছর আগে লকডাউনেবন্ধ হয়ে যায়!প্রতিবেশীদের দেওয়া এক দু মুঠো চাল দিয়েই দিন কাটছিলো কোনোমতে! দিনসাতেক আগে প্রবল বৃষ্টিতে ধসে পড়ে। টিন দিয়ে ঘেরা একমাত্র মাথা গোঁজার ঠাঁই। সাত দিন কেটে গেলেও বাড়ি মেরামতি করতে না পেরে একমাত্র সন্তান নিয়ে অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন! নদীয়ার শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের রামনগররচরএলাকার এনা বিশ্বাস।তার বর্ণনায় কয়েকদিন আগে এক ভাবে লেগে থাকা বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন হঠাৎই হুড়মুড়িয়ে ঘরের টালির চাল টিনের বেড়া ধসে পড়ে তবে অল্পের জন্য রেহাই পান তারা,এরপর চেচামেচি করলে ছুটে এসে টিন কেটে তাদের উদ্ধার করে। তবে এখনো ওই ধসে যাওয়া ঘরের মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের। সরকারি সহযোগিতার জন্য এনা দেবী,স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভায় দরবার করেও কোন ফল মেলেনি। তার একমাত্র আবেদন,মাত্র কয়েকটা বাঁশএবং কয়েকজন শ্রমিকের, সহযোগিতা পেলেই ঘরটি আবার বসবাসের উপযোগী হয়। তার মতে একবেলা না খেয়েও কাটানো যায় যদি মাথা গোঁজার ঠাঁই থাকে।