বৃদ্ধের সহায় লাঠি থেকে ছাতার লাঠির বাহার, জানেন কি লাঠি তৈরির ইতিহাস
বর্ষা হোক বা বৃদ্ধের সহায় ছাতার লাঠির জুড়ি মেলা ভার। কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে ক্রমশ ব্যাক ফুটে চলে যাচ্ছে এই ছাতার লাঠি। বর্ষাকালে এই ছাতা দাঁড়িয়ে থাকে একটি লাঠির জন্য। কিন্তু জানেন কি কিভাবে তৈরি হয় এই লাঠি। মুর্শিদাবাদের কান্দি শহরের উল্লাপাড়া এলাকায় তিন পুরুষ ধরে দাস পরিবার এই লাঠি তৈরি করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে চলে লাঠি গড়ার কাজ। এলাকার সকলে এক নামে জানে ছাতা তৈরীর কারখানা। প্রায় ৫০ বছর ধরে এই লাঠি নির্মিত হচ্ছে জানা যায় বর্ষার সময় বাঁশ থেকে এক বিশেষ ধরনের টেক বেরোয় সেগুলি শুকাতে হয় এবং মাঘ মাস আসার আগেই লাঠি নির্মাণের কাজে হাতে লাগাতে হয় নয়তো এই বাস থেকে আর লাঠি নির্মাণ করা যায় না।। নিত্যদিন কঠোর পরিশ্রমে কর্মীরা এই লাঠি নির্মাণ করে থাকে, তারাই জানালেন লাঠি তৈরীর বিশেষ প্রক্রিয়া।

