একেবারে খাস কলকাতায় বুলডোজার দিয়ে বিজেপি নেতার বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পৌরসভায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বিজেপির অভিযোগ করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কাউন্সিলরের বিরুদ্ধে। কত শুক্রবার বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে বিজেপি নেতার বাড়ির একাংশ আর তার রিঅ্যাকশন হয়েছে শনিবার।কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিডন স্ট্রিটের বাসিন্দা দলীয় কর্মী সুনীল সিংহের ঘর ভেঙে দিয়েছে বলে অভিযোগ। পুরসভায় সাংবাদিক বৈঠক করছিলেন তিন বিধায়ক তার মধ্যে যার বাড়ি ভাঙ্গা হয়েছে সেই বিজেপি কাউন্সিলর ও ছিলেন।বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ দলের অন্য কাউন্সিলরদের নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন কাউন্সিলরস ক্লাবে। ঠিক তখনই,একদল তৃণমূল কাউন্সিলর তাদের উপর চড়াও হন বলে অভিযোগ।কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় বলেন, কলকাতা পুরসভার ইতিহাসে এধরনের ঘটনা আগে কখনও হয়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে বিজেপি কাউন্সিলরদের ও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা পুরসভায়।

