বুনো হাতির তাণ্ডবে নাজেহাল এলাকাবাসী

মৌমিতা দেবনাথ,
বুনো হাতির তাণ্ডবে নাজেহাল এলাকাবাসী
গোটা এলাকায় তান্ডব চালাচ্ছে বুনো হাতি। সামনে যাকে পাচ্ছে তাকে পিষে দিচ্ছে। যার জেরে ব্যাপক আতঙ্কিত গোটা এলাকা। আরামবাগ সংলগ্ন এলাকা গোহাটিতে ঘটেছে ঘটনাটি যেখানে ইতিমধ্যেই বুনো হাতির পায়ে পৃষ্ঠে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ১৪৪ ধারা জারি করে বাজারে কারফিউ জারি করা হলো।সাতসকালে হুগলির আরামবাগের লোকালয়ে ঢুকে পড়ল হাতি। বারবার মাইকে সর্তকতা জারি করা হচ্ছে। বুনো হাতির তান্ডব রুখতে ইতিমধ্যেই সেখানকার প্রশাসন তৎপর হয়ে উঠেছে। হাতির তান্ডবকে সামাল দেওয়া গেলেও আতঙ্কিত এলাকার মানুষ। এমনকি বাইরে বেরোতেও ভয় পাচ্ছে বাসিন্দারা।দেখুন সেই ভিডিও কিভাবে লোকালয় তান্ডব চালাচ্ছে বুনো হাতি।