বুড়ো বরকে আমি বিয়ে করবো না, বিয়ের আসরে অদ্ভুত কান্ড কনের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বুড়ো বরকে আমি বিয়ে করবো না, বিয়ের আসরে অদ্ভুত কান্ড কনের।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচছে সোনামনির বিয়ে।
কিন্তু একি কান্ড বিয়ের দিনে কেন রেগে আগুন হয়ে গেল সোনামণি মানে কনে। বিয়ের দিনে কোথায় হাসিমুখে লাজুক-লাজুক চোখে বরের দিকে তাকাবে তার বদলে বরকে বিয়ে করতেই রাজি নয়। ব্যাপারটা কি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এমনি এক বিয়ের ভিডিও যেখানে হবু কনে কে বলতে শোনা যাচ্ছে এই বুড়ো বরকে আমি বিয়ে করব না। বোঝো কান্ড বিয়ে ঠিক ছাদনা তলায় বড় এসে গেছে কিন্তু কনের নাকি বরকে পছন্দই নয় তবে কি জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল। গোটা বিয়ে বাড়ির সামনে রীতিমতো বরকে অপমান করে বসলো বরের বয়স বেশি বলে। এ কেমন কথা, হবু কনে কে বলতে শোনা যাচ্ছে নিজের বয়সেই কোন বুড়িকে বিয়ে করতে পারতে আমায় কেন বিয়ে করতে এসেছ। কে কখন কোন বয়সে বিয়ে করবে তাতে সমাজ নিয়ম নিষেধাজ্ঞা বেঁধে দিলেও এসব আজকালকার যুগে বড়ই সেকেলে। সব জেনে বুঝেও তবে কেন বিয়েতে রাজি হল কনে। রীতিমত গলার বর মালা ছিড়ে ফেলে সকলের সামনে রেগে আগুন হয়ে গেলেন কনে। শুধু তাই নয় বয়স বেশি হওয়ায় বরের কপালে জুটলো অপমান। সব দেখেশুনে বর বেচারা চুপটি করে বসে হতবাক হয়ে গেল। শুধু তাই নয়, কোনের আরও অভিযোগ যে এখন বিয়ে করবে আর কতটুকু সময় তিনি এই বুড়ো বরের সাথে কাটাতে পারবেন আর কিছুদিন পরেই তো তিনি মারা যাবেন। এসব দেখে রীতিমত হতবাক নেট দুনিয়ায় মানুষ। কনের কথা শুনে সকলের মনে হচ্ছে হয়তোবা জোর করে তাকে বিয়েতে রাজি করানো হয়েছে।