বিয়ের আগে টপকাতে হবে পাথর
সাবলকত্ব প্রমাণের জন্য একলাফে টপকাতে হয় পাথর । আজব নিয়ম
প্রেমের সম্পর্ক থাকলেও নেই গ্রহণযোগ্যতা । প্রেমকে বিয়েতে পরিণতি দেওয়ার জন্য প্রেমিককে এক লাফে টপকাতে হবে পাথর । এই দেশে কিভাবে পুরুষদের সাবলকত্ব পরীক্ষা করা হয় জানেন ? জানলে চমকে উঠবেন । এই দেশের আজব রীতি শুনলে চমকে উঠবেন আপনিও ।ইন্দোনেশিয়ার এক দ্বীপে। সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এটা সুপ্রাচীন কাল থেকে চলে আসা এক রীতি। সবচেয়ে মজার বিষয় হল এই আদিবাসী গোষ্ঠী তাদের এই চিরাচরিত ঐতিহ্য পরিবর্তন করতে চায় না! ইন্দোনেশিয়ার অন্তর্গত এই দ্বীপে বসবাস করে নিয়াস নামে এক আদিবাসী জনগোষ্ঠী। একটি প্রতিবেদন থেকে জানা যায়, নিয়াস আদিবাসী গোষ্ঠীর অন্তর্গত পুরুষদের সাবালক হয়ে ওঠার পরীক্ষাকে কেন্দ্র করে অনুষ্ঠিত উত্সব হল ফাহোমবো উত্সব। ফাহোমবো উত্সবে এই আদিবাসী গোষ্ঠীর অবিবাহিত এবং কম বয়সি পুরুষরা একটি উঁচু পাথর এক লাফে টপকে গিয়ে নিজেদের সাবালকত্বের প্রমান দেয়। অর্থাত্ যারা এই পাথর একলাফে টপকে যেতে সফল হয় তারাই কেবলমাত্র সাবালক হিসেবে স্বীকৃতি লাভ করে । নিয়াস সমাজে প্রেম স্বীকৃত হলেও প্রেমিক-প্রেমিকার মধ্যে বিয়ে হওয়ার আগে প্রেমিককে ফাহোমবো উত্সবের প্রতিযোগিতায় নিজের সাবালকত্বের প্রমাণ দিতে হয়। আর যদি প্রতিযোগিতায় উতরোতে না পারে তবে প্রেম থাকা সত্ত্বেও তাদের বিয়ে করার অনুমতি দেয়া হয় না

