বিষধর সাপের কামড়ে অসুস্থ এক যুবতী

বিষধর সাপের কামড়ে অসুস্থ এক যুবতী। মাছধরা জাল দিয়ে সেই বিষধর সাপ ধরে বালতি বন্দী করে যুবতীর সাথে নিয়ে আসা হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কালিয়াচক থানার রাজনগর এলাকায়। জানা গেছে ওই যুবতীর নাম সঙ্গীতা চৌধুরী। এদিন বাড়িতেই বিষধর সাপের কামড়ে অসুস্থ হয় ওই যুবতী। এরপর পরিবারের সদস্যরা নিজেরাই ওই সাপটিকে মাছ ধরা জাল দিয়ে ধরে বালতি বন্দি করে হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে নিয়ে আসা হয় ওই অসুস্থ যুবতীকে। বর্তমানে ওই যুবতী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।