জলপাইগুড়ি সায়ন সেন :: বিশ্বের দরবারে নারী জাতির সম্মানের প্রতীক ফলহারিণী কালি পুজো অনুষ্ঠিত হলো। রামকৃষ্ণ মিশনে।
রোববার প্রীতি বছরের ন্যায় এবারও বিশুদ্ধ পঞ্জিকা সিধান্তমতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজন করা হয় ফলহারিণী কালি পুজোর।
এই বিশেষ পুজো প্রসঙ্গে মিশনের সম্পাদক শ্রী স্বামী শিবপ্রেমা নন্দজী মহারাজ জানান, এই দিনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ওনার বারো বছরের কালি সাধনার ফল শ্রী শ্রী মা সারোদার চরণে উৎসর্গ করার মধ্যে দিয়ে সমগ্র বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিয়ে ছিলেন নারীর এবং স্ত্রীর প্রকৃত সন্মান কি ভাবে বজায় রাখতে হবে।

