মলয় দে নদীয়া:-
আপনাদের নিশ্চয়ই ঝুমা মল্লিক ও রূমা মল্লিক এই দুই বোনের কথা মনে আছে। যারা এ বছর ৯০% শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় থেকে সাফল্যের সাথে মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েছিলো। সাফল্যের সে দিনই শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদুটিকে তাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানিয়ে এসেছিল এবং তারা কথা দিয়েছিলো ভবিষ্যতে তাদের পড়াশোনার চালিয়ে যেতে সব রকমের সাহায্যের। আজ শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে ঝুমা ও রূমা দুই বোন কেই বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে যাবতীয় ভর্ত্তি খরচ দিয়ে ভর্ত্তি করানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়ার হয় আগামী এক বছরের শিক্ষা সামগ্রী (খাতা,পেন) সঙ্গে একটি করে অত্যাধুনিক নতুন স্কুল ব্যাগ। শান্তিপুর পূর্নিমা মিলনী সংঘের পক্ষ থেকে ছাত্রীদুটির আগামী দু বছরের যাবতীয় শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার করে তারা। আজকে এই কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত ওই দুই ছাত্রীর পিতা, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় টোটো চালিয়ে সামান্য উপার্জন করেন প্রান্তিক পরিবারে পড়াশোনা করানোর খরচের আর্থিক সঙ্গতি খুব একটা নেই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় স্থানীয় গৃহ শিক্ষকের ব্যাপারেও তারা ইতিমধ্যে কথা বলেছেন, সেখানে যেটুকু অর্থ দেওয়ার প্রয়োজন তা দেবেন তারাই।
পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে বলা হয় ইতিমধ্যেই স্কুলের তরফ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়েছে, শুধু তাই নয় শিক্ষকগণ ব্যক্তিগতভাবে, এবং বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহৃদয় মানুষজন তাদের সহযোগিতা করেছে। তবে সকলের সহযোগিতায় মেয়েদের উচ্চশিক্ষিত করব এটাই আমাদের আশা।

