মৌমিতা দেবনাথ,
বিরিয়ানির দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র , বিক্ষোভে এলাকাবাসী
বিরিয়ানির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা। খবরের শিরোনামে এবার মধ্যমগ্রামের বিখ্যাত ডি বাপি, বিরিয়ানির দোকান। এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই বিরিয়ানির দোকানের উল্টোদিকে ট্রেন্ডস এর দোতালায় রমরমিয়ে দোকানের মালিক মধুচক্রের ব্যবসা চালাচ্ছে দীর্ঘদিন যাবত। সন্ধে হলেই জোরে গান বাজিয়ে চলে নাচ। যার জেরে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় দোকানের সামনে কাঠের চুল্লিতে রান্না করা হচ্ছে যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানালেন বহুবার প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো রকম সূরাহা হয়নি। তাই এবার বিক্ষোভে নামল এলাকাবাসীরা। এদিন বিরিয়ানির দোকানের সামনে রীতিমতো হুলস্থুল কান্ড বেঁধে যায়। এলাকার মানুষদের আরো অভিযোগ দোকানটিও পি ডব্লিউ ডির জায়গায় যার ফলে বিরিয়ানির দোকানটি অবৈধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

