বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক।প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে সেই অনুযায়ী সহবাসের সম্মতি দেয় যুবতী। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে মন্তেশ্বর পুরের মামুদপুর ১ নং অঞ্চলে বরুণ গ্রামের যুবক মনিরুলের বিরুদ্ধে। নাদন ঘাট থানার দীর্ঘ পারার যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুধু প্রেমের সম্পর্কই নয় তাদের মধ্যে গড়ে উঠেছিল শারীরিক সম্পর্ক এবং দীর্ঘদিন শারীরিক মেলামেশা করার পরেও বিয়ে করতে অস্বীকার করে এবং বিয়ের কথা উঠলেই যুবক এড়িয়ে যেত। এরপরে ওই যুবতী তার পরিবারে বিষয়টি জানায় এবং পরিবারের লোক স্থানীয় মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করে। ধৃত ওই যুবককে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবক মনে রইলো কে আজ কালনা আদালতে পেশ করা হবে।