নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিয়ের আসরে বরের সামনে প্রেমিককে জড়িয়ে ধরে নাচ কনের।
চোখ তুলে দেখনা কে এসেছে? নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। কিন্তু একি কান্ড চোখ তুলে লাজুক চোখে বরের দিকে তাকানোর বদলে বরের সামনেই প্রেমিককে জড়িয়ে ধরে নাচ কনের? আর বর বেচারা তখন সবটা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বিয়ের আসরে হবু বরের সামনেই প্রেমিকের গলা জড়িয়ে ধরে নাচ। এ দৃশ্য দেখে শুধু যে বর চমকে গেছে তা নয় বিয়ের আসরে উপস্থিত থাকা প্রত্যেকের চোখ ছানাবড়া তখন। শুধুই কি নাচ গলা জড়িয়ে ধরে একেবারে শেষে আবেগে ভেসে গেলেন দুজনে। তবে সবশেষে কনে এবং তার প্রেমিক যা কাণ্ড করে বসে তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে গেল সকলের। দুজনে আবেগে জড়িয়ে ধরে কিছুতেই একে অপরকে ছাড়ছে না অবশেষে বিয়ের আসরে উপস্থিত থাকা এক মহিলা দুজনকে টেনে ছাড়ালেন। দেখুন সেই ভিডিও। বিয়ে বাড়িতে নাচ গান মজা হবে এটাই তো স্বাভাবিক, বিয়ের আসরে বর কনেকে একসাথে নাচতে দেখা যায় মাঝেমধ্যেই কিন্তু তা বলে বরের সামনে নিজের প্রেমিকের সাথে নাচ। ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় অবিকল সেই ভঙ্গিতেই প্রেমিকার বিয়েতে এসে তার বরের সামনে প্রেমিকার গলা জড়িয়ে ধরে নাচ করলেন ওই যুবক। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছে বিভিন্ন মন্তব্য। সব লাজ-লজ্জা ভুলে কিভাবে বরের সামনে প্রেমিকের সাথে নাচ করতে পারে কনে সেই প্রশ্নই সকলে তুলছে।

