নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বিয়ের আসরে ফুটবল বিশ্বকাপের লড়াই, তত্ত্বে লেখা ‘জামাইবাবু চিল জিতেছে ব্রাজিল’।
চারিদিকে যখন ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব তখনই এক মজাদার ঘটনা ঘটেও বিয়ের আসরে। বিয়ে আর বৌভাতের মাঝে যে এমন হবে কে জানতো। বর আর্জেন্টিনা সাপোর্টার আর কনে ব্রাজিল সাপোর্টার। পাত্রী অনিতা যার ডাকনাম আবার টিনা এবং পাত্র সোমনাথ, দুজনেই আইটিতে কর্মরত। আর বিয়ের আসরে ও চলল ফুটবল বিশ্বকাপের ছায়া। দুজনের মধ্যে অনেক মিল থাকলেও অমিল বলতে ফুটবল। চারিদিকে যখন কাতার বিশ্বকাপ নিয়ে মাঠ থেকে পাড়ার ওই গলি চারিদিকেই ধুন্ধুমার তখনই বিয়ের তত্ত্বে বরের জন্য যে তথ্য এসেছে তাতে লেখা জামাই বাবু চিল জিতেছে ব্রাজিল। জামাইয়ের চোস্তা পাঞ্জাবী মুরিয়ে ওয়ার্ল্ডকাপের আদলে তৈরি করা হয়েছে তত্ত্বের সাজ। তবে ব্রাজিলের হারে মন ভেঙেছে কনে অনিতার।নিয়ম মেনে যেদিন বিদায়ী হল তারপরের দিনেই ছিল কোয়াটার ফাইনাল। সেখানে ই হেরে গেল ব্রাজিল। মুখ ভার হয়ে এল কনে অনিতার আর সোমনাথের তখন আনন্দ যেন আর ধরে না।বিয়ের তত্ত্বে ফুটবল তত্ত্বের ছড়াছড়ি। শয্যা সামগ্রীর ওপর ফুটবলের বাঁশি। টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার ফুল দিয়েও সাজানো হয়েছিল। কারণ হোক না ব্রাজিল-আর্জেন্টিনা দুই আলাদা টিম। কিন্তু প্রেম তো ফুটবল। ফুটবলের ফুলশয্যা। তত্ত্ব দেখে কনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বর বলে উঠলো, এটা ঠিক হলো না, আরজেন টিনা।
হাসি মজা এবং রসিকতায় আর সাথে খানিকটা মন ভার নিয়ে জমে উঠল বিয়ে বাড়ি।

