নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিমল দিয়ে অজয় দেবগনের ছবি আঁকলেন যুবক।
বিমল পান মশলা, যার বিজ্ঞাপন নিয়ে বিতর্কের শেষ নেই। দেশের নামজাদা তিন অভিনেতা এর বিজ্ঞাপনের সাথে যুক্ত যার মধ্যে একজন অজয় দেবগন। কারণ শরীরের ক্ষতি করা এই বিমল পান মশালা যিনি বিজ্ঞাপন করেন অভিনেতা অজয় দেবগন তাকে নিয়েও ট্রোল করা হয়েছে অনেক। আর এবার বিমল দিয়ে অভিনেতা অজয় দেবগনের ছবি আঁকলেন এক যুবক। পাশে রাখা মোবাইল স্ক্রিনে অজয় দেবগনের ছবি আর সেটি দেখে বিমল পান মশালা জলে গুলে তুলি আঁকছেন অভিনেতার ছবি। পেশায় ওই যুবক একজন আর্টিস্ট।রংয়ের বদলে ছবি আঁকার জন্য যুবক ব্যবহার করেছেন বিমল। ভারতে তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বড় বড় বিজ্ঞাপন সংস্থাগুলো এই ধরনের বিজ্ঞাপন এখনো প্রস্তুত করে চলেছে। বর্তমানে ক্যান্সার ত্বকের সমস্যায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ আর তারপরেও রমরমে চলছে তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় জা নিয়ে প্রতিবাদও হয়েছে অনেক। অভিনেতা অজয় দেবগন বহুবার নেটিজনদের ট্রোলিং এর শিকার হয়েছেন। এবার সেই ট্রেলিং কে যেন আর এক ধাপ বাড়িয়ে দিল বিমল পান মশালায় যুবকের আঁকা এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভিডিও পোস্ট করতে ভাইরাল হয়ে উঠেছে। অভিনেতাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়ে চলেছে। তবে এই ছবিটি যে তামাকজাত পণ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদের স্বরূপ তা বলাই চলে।

