বিধায়ক মুকুল রায়ের হাত ধরে পুনরায় দলে যোগ দিলেন কৃষ্ণনগরের পাঁচ বিরোধী কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিধায়ক মুকুল রায়ের হাত ধরে পুনরায় দলে যোগ দিলেন কৃষ্ণনগরের পাঁচ বিরোধী কাউন্সিলর
গতকাল তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসের দিন কৃষ্ণনগর পৌরসভার পাঁচ জন বিরোধী কাউন্সিলর রাজ্যের জৈব প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের হাত ধরে পুনরায় দলে ফিরে এলো। প্রথম দিনে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল। গত পৌর নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে তারা নির্দল এবং কংগ্রেস প্রার্থী হিসাবে লড়েছিলেন ভোটে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই পুনরায় তারা ফিরে এলো দলে। এই পাঁচজন কাউন্সিলরের মধ্যে ছিলেন ৪ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অসীম বিশ্বাস ২২ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অয়ন দত্ত ৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর এবং কংগ্রেস প্রার্থী দিবানন্দ শর্মা। ১৭ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মনিকা কর এবং ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুমিত বিশ্বাস। এদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এবং স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত খুশি পুনরায় দলে ফিরে আসতে পেরে। পঞ্চায়েত ভোটের আগে পাঁচ কাউন্সিলরের তৃণমূলের যোগদান যে শাসক শিবিরের শক্তি কিছুটা বৃদ্ধি করল তা বলাই বাহুল্য।