বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবারের ওপর হামলার প্রতিবাদেনদীয়ার মাজদিয়া ভাজনঘাট রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি

মলয় দে নদীয়া :-
গতকাল রাতে নদীয়ার রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবারের ওপর অতর্কিতে রাতের অন্ধকারে হামলা চালায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতিরা এবং পরিবার কে লক্ষ‍্যে করে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বাড়ির সামনে এবং কৃষ্ণগঞ্জ ব্লক মেম্বারের বাড়ির সামনে বোমা ছোড়ে দুষ্কৃতিরা এবং ঘটনাস্থলে আহত হয় বিজেপি এবং তৃণমূলের বেশ কিছু কর্মীরা এবং নদীয়া রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর ভাই অনুপম অধিকারী আহত হয় আজ এই নিয়ে নদীয়ার মাজদিয়া ভাজনঘাট রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি, এবং আমাদের ক্যমেরার মুখোমুখি হয়ে নদীয়ার রানাঘাটের দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী কী জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে।